সোমবার কলকাতার ধর্মতলায় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতির নেতৃত্বে লকেট চ্যটার্জী নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় সেখানে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতির নেতৃত্বে লকেট চ্যটার্জীকে পুলিশের হেনস্থার সন্মুখিন হতে হয়। তারই প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা। এদিন দুপুরে মহিলা মোর্চার কালিয়াগঞ্জ শহর মণ্ডল কমেটির ব্যানারে একটি ধিক্কার মিছিল রাস্তায় নামে। শহরের মহেন্দ্রগঞ্জের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শহর পরিক্রমা করে এসে থানার সামনে এসে পৌছায়। পুলিশ থানার সামনে আটকে দেয় বিক্ষোভ মিছিল সেখানে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মিরা। বিজেপি মহিলা মোর্চার দুই সাধারন সম্পাদিকা রেখা সরকার ও পম্পা দেবের নেতৃত্বে এদিনের বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন শহর বিজেপির সভাপতি রানা প্রতাপ ঘোষ, বিজেপি নেতা রুপক রায়, দুই জেলা নেতা মহিতবরন কুন্ডু ও জগন্নাথ ভট্টাচার্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_zGjCek5WJs
উত্তরদিনাজপুর